শোয়েব মালিকের পরকীয়ার কথা যেভাবে টের পেলেন সানিয়া ❗
শোয়েব মালিকের পরকীয়ার কথা যেভাবে টের পেলেন সানিয়া ❗ গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে, বিচ্ছেদ হয়ে গেছে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের। এতদিন তা গুঞ্জন থাকলেও গত শনিবার (২০ জানুয়ারি) শোয়েব মালিক নিজেই প্রকাশ করেন তার তৃতীয় বিয়ের কথা। আচমকা শোয়েবের বিয়ের খবর শুনে হতবাক তার সমর্থকরা। ১৩ বছরের বিবাহিত জীবনের পর, অবশেষে এক পরকীয়ার কারণে ভেঙে গেল সানিয়া-শোয়েব জুটি। তবে ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া কীভাবে জানতে পারলেন শোয়েবের পরকীয়ার কথা? শোয়েব মালিক বিয়ে করেছেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে। শোয়েবের তৃতীয় বিবাহ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তার বোনও। শোয়েব মালিকের বোন জানিয়েছিলেন, একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি সানিয়া মির্জা। এদিকে সানিয়ে মির্জা বলেছেন, পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। এমনকি শোয়েবকে বারবার বুঝিয়েও লাভ হয়নি। বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে এই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। এর আগে এক সাক্ষাৎকারে শোয়েব মালিক নিজেই বলেছিলেন, সারা বিশ্বে প্রায় ৫০০ মহিলাকে তিনি ভালোবাসেন। তবে সানার সঙ্গে...